নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ওয়ার্ডবাসীকে সচেতন হয়ে কোরবানী করার কাউন্সিলর শকুর আহবান

ওয়ার্ডবাসীকে সচেতন হয়ে কোরবানী করার কাউন্সিলর শকু’র আহবান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাসেম শকু বলেছেন, এবারের কোরবানী ঈদ অন্যান্য বারের মত ঈদ নয় সর্তকতার সাথে ঈদ পালন করতে হচ্ছে। গত বছর কোরবানী ঈদে ছিল ডেঙ্গু মহামারী আতংক, এখন নভেল করোনা ভাইরাসের আতংকে। তাই আমার এই ওয়ার্ডবাসীর প্রতি অনুরোধ রইল স্বাস্থ্য সম্মত ও সাবধানে কোরবানী ঈদ পালন করার জন্য। যেহেতু কোরবানীতে করোনা ভাইরাসের সংক্রমন রোধে সকলকে সরকারী স্বাস্থ্য-সম্মত নিয়ম পালন করতে হবে।

তিনি আরো বলেন, পবিত্র ঈদ-উল উল আযহা (কোরবানী ঈদ) প্রধান পশু কোরবানী যেখানে সেখানে জবাই করবেন না। নাসিকের নির্ধারণে স্থানে পশু জবাই করুন। পশু জবাইয়ে রক্ত ও বিভিন্ন বর্জ্য নিষ্কাশনে নাসিক ও আমাদের টিম কুইক রিসপন্স-১২ সদস্য প্রস্তুত রয়েছে। যারা কোরবানী করবেন তাদের আহবান, কোরবানীর কারণে ওয়ার্ডের জনগণকে কোনভাবে ভোগান্তিতে পোহাতে না হয়। ২৭ জুলাই সোমবার দুপুর ২টায় নাসিক ১২নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রাঙ্গণ থেকে ৫০০ পরিবারের মধ্যে ৪০০ গ্রামের প্রাণ ফুল ক্রিম গুড়ো দুধ, লাচ্ছা সেমাই, চিনি ও লতা সেমাই প্রদান কালে তিনি একথা বলেন।

করোনা ভাইরাসের পুষ্টি চাহিদা পূরণে প্রোটিন সমৃদ্ধ ৫০০ পরিবারের-কে ৪০০ গ্রামের প্রাণ ফুল ক্রিম গুড়ো দুধ প্রদান করেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান। এর পাশাপাশি ঈদে পরিবারকে নিয়ে মিষ্টি মুখ করার জন্য ৫০০ গ্রাম লাচ্ছা সেমাই, ৫০০ গ্রাম চিনি ও ৫০০ গ্রাম লতা সেমাই প্রদান কাউন্সিলর শওকত হাসেম শকু।

About the author

SOFT PRO IT