সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্বাসের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্বাসের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ও  দেশের প্রবীণ বামপন্থী নেতা প্রয়াত সভাপতি মজলুম জননেতা খন্দকার আলী আব্বাসের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে (১৭ আগস্ট) সকাল ১০ টায় ঢাকার নবাবগঞ্জে তাঁর কবরে পুস্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় সমস্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য আকবর খান, আবু হাসান টিপু, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাদাৎ হোসেন খোকন, সেকান্দার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ এ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।

নবাবগঞ্জে তার কবরের পাশে অনুষ্ঠিত আলোচনা সভাতে নেতৃবৃন্দ বলেন, ঢাকার নবাবগঞ্জ, দোহার, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জ অঞ্চলে ৭০ ও ৮০র দশকে তিনি ছিলেন কিংবদন্তীতুল্য রাজনৈতিক ব্যক্তিত্ব। শুধু তাই নয় তিনি সারা দেশের মুক্তি পাগল মানুষকে জীবনের শেষ দিন পর্যন্ত শোষণ মুক্তির পথ দেখিয়েছেন।

প্রবীণ বিপ্লবী জননেতা খন্দকার আলী আব্বাসের ৭ম মৃত্যুবার্ষিকীর প্রাক্কালে তাঁর সংগ্রামী স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, তিনি সচেতন ভাবেই এমপি মন্ত্রী মেয়র হওয়ার লালশাকে পদ দলিত করে নীতি ও আদর্শের প্রতি থেকেছেন আপোষহীন। আর তাই এদেশের শ্রমিক-কৃষক মেহনতি মানুষের মুক্তি সংগ্রামে খন্দকার আলী আব্বাস আজীবন অনুপ্রেরণা হিসাবে থাকবেন।

উল্লেখ্য, গত ২০১১ সালে দূরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ৬৬ বছর বয়সে মীরপুরস্থ ডেল্টা ক্যান্সার হাসপাতালে তিনি শেষ নি:শ^াস ত্যাগ করেন। বর্ণাঢ্য ও ঘটনাবহুল রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে বাংলাদেশের স্যামবাদী দল সাধারণ সম্পাদক, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য, জাতীয় কৃষক সমিতির সাধারণ সম্পাদক, বিপ্লবী কৃষক সংহতির সভাপতি এবং ২০০৫ থেকে আমৃত্যু বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

About the author

SOFT PRO IT