সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার

ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মো. রতন (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোয়েন্দা সংবাদের ভিত্তিতে ২রা ফেব্রুয়ারি বুধবার ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকার আলমগীর হোসেন এর ছেলে।

৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার  নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামী রতন বে-আইনী কার্যকলাপের সাথে সম্পৃক্ত। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র‌্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে বুধবার সিদ্ধিরগঞ্জ থানাধীন বটতলা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT