নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ওড়না দিয়ে মুখ বেঁধে র্গামেন্টস কর্মীকে ধর্ষণ, গ্রেফতার-২

ওড়না দিয়ে মুখ বেঁধে র্গামেন্টস কর্মীকে ধর্ষণ, গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ওড়না দিয়ে মুখ বেঁধে নিয়ে এক র্গামেন্টস কর্মী (১৭) কে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে দুই লম্পট নরপশু। ২১ অক্টোবর সোমবার রাতে বন্দর থানার কুড়িপাড়াস্থ খালপার এলাকার জনৈক রনি মিয়ার পরিতক্ত ঘরে এ ধর্ষণের ঘটনাটি ঘটে। ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই রাতে আরমান (২০) ও ছগির (২২) নামে  দুই লম্পটকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বন্দরের কুড়িপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে র্দীঘ দিন ধরে র্গামেন্টসে কাজ করে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারোকা গ্রামের মৃত আমজাদ হোসেনের মেয়ে। প্রতিদিনের ন্যায় র্গামেন্টস কর্মী গত সোমবার সন্ধ্যা ৭ টায় ছুটি শেষে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে  কুড়িপাড়া খালপাড় এলাকায় আসলে ওই সময় ওৎ পেতে থাকা ওই এলাকার আকবর আলীর ছেলে লম্পট আরমান ও  আব্দুল জলিল মিয়ার ছেলে ছগির গার্মেন্ট কর্মীকে পথ রোধ করে। পরে র্গামেন্টস কর্মী ওড়না দিয়ে তার মুখ বেঁধে জোর পূর্বক পাশ্ববর্তী জনৈক রনি মিয়ার পরিত্যাক্ত ঘরে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরবর্তীতে ধর্ষিতা র্গামেন্টস কর্মী বাড়িতে এসে বিষয়টি তার মা মোহনারা বেগমকে জানায় ।

পরে মেয়েকে নিয়ে মা মোহনারা বেগম ওই রাতেই বন্দর থানার অফিসার ইনর্চাজ মো. রফিকুল ইসলামের সরপন্ন হয়। থানার ওসি র্নিদেশে ধামগড় ফাঁড়ি পুলি ওই রাতে কুড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে উল্লেখিত দুই লম্পটকে আটক করে। এ ব্যাপারে ধর্ষিতা র্গামেন্টস কর্মী মা মোহনারা বেগম বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,  ধর্ষনের ঘটনার রাতেই আমরা ২ ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এ ঘটনায় ধর্ষীতার মা বাদী হয়ে বন্দর থানায় মামলা দায়ের করেন। আমরা ধর্ষিতাকে উদ্ধার করে ২২ অক্টোবর মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ডাক্তারি পরীক্ষা নিরিক্ষা শেষে ২২ ধারায় আদালতে প্রেরণ করেছি। এবং গ্রেফতারকৃত দুই ধর্ষক বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 October 2019

ওড়না দিয়ে মুখ বেঁধে র্গামেন্টস কর্মীকে ধর্ষণ, গ্রেফতার-২

www.narayanganjbarta24.com