নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপে না.গঞ্জ রাইফেল ক্লাবের দল

এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপে না.গঞ্জ রাইফেল ক্লাবের দল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সুজুকী ৯ম জাতীয় এয়ারগান শ্যূটিং চ্যাম্পিয়নশীপ এ অংশ গ্রহণ করছে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব শ্যূটিং দল । মঙ্গলবার (৩০ এপ্রিল)  গুলশান শ্যূটিং ফেডারেশনের রেঞ্জে  প্রতিযোগিতার উদ্বোধন করা  হয় । এ প্রতিযোগিতায় ১৪ সদস্যের নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের শ্যূটিং দল অংশ গ্রহণ করছে।

পয়েন্ট ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (পুরুষ) ইভেন্টে জেসিমুজ্জামান হিমেল, মাহমুদুল হাসান সজীব, স্বরূপ চৌধুরী, রিসালাতুল ইসলাম, পয়েন্ট ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল, জুনিয়র (পুরুষ) ইভেন্টে রবিউল ইসলাম টমাস, পয়েন্ট ১৭৭ ম্যাচ এয়ার রাইফেল (মহিলা) সুরাইয়া আক্তার, শারমিন আক্তার, তৃপ্তিদত্ত, শারমিন শিল্পা, জুনিয়র (মহিলা) কামরুন নাহার কলি পয়েন্ট ১৭৭ এয়ার পিস্তল (মহিলা) ইভেন্টে সম্পা সাহা, মেহেজাবিন মাহাতাজ মাসুদ রাইসা, পয়েন্ট ১৭৭ এয়ার পিস্তল (পুরুষ)  ইভেন্টে অংশ গ্রহণ করবে। টিম ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন ক্লাবের প্রাক্তন শ্যূটিং সম্পাদক মো. শফিকুজ্জামান এবং কোচ আসবাব আলী ফয়েজ। ক্লাবের সম্পাদক খালেদ হায়দার খান শ্যূটারদের সাফল্যে কামনা করেছেন।

About the author

SOFT PRO IT