সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এস.আই আজাদের নেতৃতে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা সহ আটক ২

www.narayanganjbarta24.com
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁ প্রতিনিধি) : সোনারগাঁ থানার এস আই আজাদ এর নেতৃতে  মাদকবিরোধী অভিযানে বুরুমদী গ্রামের দুই মাদক ব্যবসায়ীকে অটিক করা হয়। ২৯ ই জুন বিকেলে  এই অভিযান পরিচালনা  করে বস্তল মোড় হইতে ১৫০ পিস্ ইয়াবা  ট্যাবলেটসহ  মোঃ মাসুম (২৭),  এবং  শাহিন (২৫) নামক দুই মাদক   ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

উল্লেখিত অভিযানে এএসআই- হাবিবুর  রহমান,  এএসআই  আলী আরশাদ,  এএসআই মজিবর রহমান, এএসআই মনির  সহ সংগীয়  ফোর্স তাদেরকে বুরুমদী এলাকা থেকে ১৫০পিস্ ইয়াবা  ট্যাবলেটসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তারা দীর্ঘ দিন ধরেই পরষ্পর যোগসাজোসে  একত্রিত হয়ে মাদক ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয় বুরুমদী গ্রামের মাদক সম্রাট পিয়ার আলীর সহযোগী বলে পুলিশ জানায় ।

About the author

SOFT PRO IT