জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এসএসএফ পেলো দুটি ১৮০০ সিসির বাইক

এসএসএফ পেলো দুটি ১৮০০ সিসির বাইক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) কাছে দুটি জিএল১৮০০ মডেলের মোটরসাইকেল হস্তান্তর করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি এসএসএফের মহাপরিচালক মেজর জেনারেল মো. মজিবুর রহমানের কাছে  ১ হাজার ৮০০ সিসির মোটরসাইকেল দুটির চাবি হস্তান্তর করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। খবর ইউএনবির।

শিগগিরই এই ব্রান্ডের আরও ছয়টি মোটরসাইকেল এসএসএফের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, শিল্প সচিব আবদুল হালিম এবং বাংলাদেশে নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত নাওকি ইতো।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 February 2020

এসএসএফ পেলো দুটি ১৮০০ সিসির বাইক

www.narayanganjbarta24.com