বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এলেম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে চাঞ্চল্যকর এলেম হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে কদমরসুল লালমিয়া স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় সংলগ্ন নবীগঞ্জ টু বন্দর সড়কে ওই মানববন্ধন কর্মর্সূচী পালণ করা হয়। লাল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শিশু সংগঠন লাল-সবুজের মেলার প্রতিষ্ঠাতা সভাপতি আশিক আহমেদ, লালমিয়া স্কুলের অভিভাবক সদস্য বাকের হোসেন রুবেল, দাতা সদস্য নজরুল ইসলাম,এলেমের পিতা আঃ রাজ্জাক,প্রধান শিক্ষিকা মেরিনা আক্তার ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

আলোচনা সভায় আশিক আহমেদসহ বক্তারা বলেন,যেই মুহুর্তে এ সরকার দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে গেছে। দেশ যখন এগিয়ে চলছে ঠিক সেই মুহুর্তে কিছু কুলাঙ্গার এদেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য ভবিষ্যত প্রজন্মকে দিয়ে অপরাধসহ, তাদের ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিশুদের হত্যা করছে। দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য একশ্রেণীর মানুষ এসব অপকর্মে নিয়োজিত। আমাদের কাছে শিশুদের কোন দল নেই। তারা আগামী দিনের ভবিষ্যত। এদের রক্ষা করা সরকার, বিরোধীদল, প্রশাসনসহ সকলের নৈতিক দায়িত্ব। আসুন আমরা দেশে শিশুহত্যাকারীদের কঠিন শাস্তি দিয়ে সুখী সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।

About the author

SOFT PRO IT