রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এরশাদ এদেশের মানুষের জন্য ব্যাপক উন্নয়ন করেছে : এমপি খোকা

এরশাদের শাসনামলে ব্যাপক উন্নয়ন করেছে : এমপি খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা বলেছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর শাসনামলে এদেশের মানুষের জন্য ব্যাপক উন্নয়ন করেছে। স্বাধীন বাংলাদেশের যে সংস্কার করা হয়েছে, দেশে যে অসংখ্য রাস্তা-ব্রিজসহ বড় বড় মহাসড়ক হয়েছে তা সব তারই অবদান। ২১শে মে শনিবার বিকালে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা কার্যালয়ে নোয়াগাও ইউনিয়নের জাতীয় পার্টি, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

তিনি আরও বলেন, ঢাকা শহর রক্ষা বাধ, নারায়ণগঞ্জ শহর রক্ষা বাধ, ঢাকায় রোকেয়া স্নরনী,পান্থপথ রাস্তা এবং বাংলাদেশ থেকে বিদেশি বিভিন্ন মিশনে সৈন্য প্রেরণ করেন যদিও সে সময় অনেকে এটার বিরোধিতা করেছেন পল্লীবন্ধু এরশাদের সাহসী পদক্ষেপের জন্য আজ বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে সাহস সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

নোয়াগাও ইউনিয়ন জাতীয় পার্টি আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নুর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক আবু নাইম ইকবাল, উপজেলা জাতীয় পার্টি নেতা মো. বাবুল ভূইয়া, শিব্বির আহমেদ, আনোয়ার হোসেন মেম্বার, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় নেতা হাজী জাবেদ রায়হান, আনিসুর রহমান বাবু, ফজলুল হক, হাজী মুক্তার হোসেন, হাসান ইমামসহ জাতীয় পার্টির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

About the author

SOFT PRO IT