সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে দোয়া অনুষ্ঠিত

এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে দোয়া অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রূহের মাগফিরাত কামনায় সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও এর অঙ্গ-সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তার আইয়ুব প্লাজায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, অতিরিক্ত মহাসচিব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি লিয়াকত হোসেন খোকা।

তাছাড়া এসময় প্রধান অতিথি সাংসদ লিয়াকত হোসেন খোকা আগত সংগঠনের নেতাকর্মীদের কাছে প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের উপজেলা পদ্ধতি চালু সহ দেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

এ সময় উপস্থিত ছিলেন শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ, জামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হানিফ, পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সহ জাতীয় পার্টি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী। পরে মোনাজাত শেষে সবার মাঝে মিষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় কে.এন ৯৫ মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 July 2020

এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনারগাঁয়ে দোয়া অনুষ্ঠিত

www.narayanganjbarta24.com