সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এরশাদের শাসনামলে মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে : সাংসদ খোকা

এরশাদের শাসনামলে মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে : সাংসদ খোকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি ) : জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের অতিরিক্ত মহাসচিব নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা বলেছেন, জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ।

সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকাআক্ষেপ করে বলেন, রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। আর এখন আমরা কি দেখছি। ২৫ জুলাই সোমবার বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৪নং ওয়ার্ড জাতীয় পার্টির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বারদী ইউপির নং ওয়ার্ডের সদস্য প্যানেল চেয়ারম্যান আব্দুল আউয়াল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু নাঈম ইকবাল কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক মো.বেলাল হোসেন, পিরোজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সিরাজুল হক ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক জাবেদ রায়হান জয়, জাতীয় পার্টি নেতা মুক্তার হোসেন, লায়ন তোফাজ্জল, বারদী ইউপি সদস্য মো. আমিন, ওমর ফারুক, মোহাম্মদ আলী, মো. ইসমাইল, ফরিদাসহ জাতীয় পার্টির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

About the author

SOFT PRO IT