নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এম‌পির কা‌ছে ৯দফা দাবীর স‌ঠিক উত্তর দি‌তে পার‌লেন না আ‌ন্দোলনকারী !

এম‌পির কা‌ছে ৯দফা দাবীর স‌ঠিক উত্তর দি‌তে পার‌লেন না আ‌ন্দোলকারী !
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদাতা ) : নিরাপদ সড়ক সহ ৯ দফা দাবিতে স্কুল ও কলেজ শিক্ষার্থীরা প্রতিদিনের মত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাম‌নে মানববন্ধন কর্মসূচি পালন করে‌ছে আ‌ন্দেলনকারীরা । এসময় বি‌কেএমইএ এর সভাপ‌তি ও নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর ) আস‌নের এম‌পি সে‌লিম ওসমান আ‌ন্দোলনকারী এক শিক্ষার্থী‌কে ৯ দফা দাবী কি‌ কি জান‌তে চাই‌লে এর স‌ঠিক উত্তর দি‌তে পারেননি।

৬ আগষ্ট সোমবার বেলা এগারোটায় বিকেএমইএ কার্যালয়ে যাওয়ার সময় তি‌নি প্ল্যার্কাড হাতে নিয়ে দাড়িয়ে থাকা আ‌ন্দোলনকারী এক শিক্ষার্থীকে এ প্রশ্ন করেন। এরপর দাবী কয়‌টি জান‌তে চাই‌লে ঐ শিক্ষার্থী ‍উত্তর দেন ৯টি । ঐ সময়ই সাংসদ সেলিম ওসমান শিক্ষার্থী কে বলেন কি কি ?? তখন নিরোত্তর হয়ে যায় সেই শিক্ষার্থী।

Add Media Photo

প্রথমে আ‌ন্দোলকারী শিক্ষার্থী একটু ঘাবড়ে যায় পরে উত্তরে বলে হাত দিয়ে গুনে গুনে ১ নাম্বার দাবি নৌ মন্ত্রীর পদত্যাগ । তখন বলে নৌ মন্ত্রী পদত্যাগ করলে কাকে মন্ত্রী বানাবে? আমাকে । পরে ছেলেটি চুপ হয়ে গেল পরে তিনি ছেলেটির মাথায় হাত বুলিয়ে আদর করে বিকেএমইএর কার্যালয়ে দিকে চলে যায় ।

এরআগে নৌ মন্ত্রী শাজাহান খানের পদত্যাগ, নিরাপদ সড়ক ও ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল বের করে । বিক্ষোভ মিছিল টি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারপর নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে সংলগ্নে মানববন্ধন কর্মসূচি পালন করে সমাপ্তি ঘটে ‌।

প্রসঙ্গত, গত রবিবার রাজধানীর এয়ারপোর্ট সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে জাবালে নূর পরিবহনের বাসের চাপায় দিয়া খানম মিম ও আবদুল করিম রাজিব নামে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। এরপর থেকে নিরাপদ সড়কসহ নয় দফা দাবিতে রাজপথে নামে শিক্ষার্থীরা।

About the author

SOFT PRO IT