বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি সেলিম ওসমানের সুস্থতায় খান মাসুদের ১০টি মসজিদে দোয়া

এমপি সেলিম ওসমানের সুস্থতায় খান মাসুদের ১০টি মসজিদে দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ (সদর বন্দর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ কে এম সেলিম ওসমানের পরিপূর্ণ সুস্থতা কামনায় যুবলীগ নেতা খান মাসুদের উদ্যোগে ১০টি মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সেলিম ওসমানের সুস্থতা কামনায় শুক্রবার (৪ নভেম্বর) বাদ জুমআ নাসিক ২২ নং ওয়ার্ডস্থ লেজারার্স আবাসিক এলাকা জামে মসজিদ,র‍্যালী আবাসিক এলাকা শাহ্ সিরাজ জামে মসজিদ, আমিন আবাসিক এলাকা আল-আমিন জামে মসজিদ, বন্দর বেবীস্ট্যান্ড গাউসুল আজম জামে মসজিদ,বাবু পাড়া এলাকা বাইতুন নূর জামে মসজিদ,বাড়ইপাড়া এলাকা জামে মসজিদ,জামাইপাড়া জামে মসজিদ,নূরবাগ এলাকা জামে মসজিদ ও চিতা শাল রোডস্থ মোল্লা বাড়ি জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।

About the author

SOFT PRO IT