নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি সেলিম ওসমানের গণ সংবর্ধনায় খান মাসুদের বিশাল মিছিল

এমপি সেলিম ওসমানের গণ সংবর্ধনায় খান মাসুদের বিশাল মিছিল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধ এ.কে.এম সেলিম ওসমানের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে দেয়া গণ সংবর্ধনা অনুষ্ঠানে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে সভাস্থলে যোগদান করেন। ২৬ জুন মঙ্গলবার শহরের খানপুর ৩শত শয্যা বিশিষ্ট হাসপাতাল সংলগ্ন সড়কে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

মঙ্গলবার দুপুর ২টা থেকে থানার রাজবাড়ি নূরবাগ, লেজারার্স, সাব্দী, চৌধুরী বাড়ি, মুকফুলদী,বিবিজোড়া ও সোনাকান্দা এলাকা হইতে খন্ড খন্ড মিছিলগুলো বন্দর ১নং খেয়াঘাট এলাকায় এসে সমবেত হয়।পরে দুপুর ৩টায় শীতলক্ষ্যা নদী পার হয়ে রাজপথ স্লেগানে স্লোগানে মুখরিত করে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খানপুর এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসে শেষ হয়। খন্দকার মোস্তাক মার্কা আওয়ামীলীগের স্বার্থান্বেষী নেতাদের নানা ষড়যন্ত্র কাটিয়ে হাজারো কর্মী সমর্থক নিয়ে মিছিলের সামনে থেকে সুশৃঙ্খলভাবে নেতৃত্ব দিয়ে আবারও প্রমান করলেন দলের যেকোন নির্দেশনা পালনে রাজপথে এখনো সক্রিয় অবস্থানে রয়েছেন ছাত্রলীগ নেতা খান মাসুদ।

এসময় মিছিলে অংশগ্রহণ করেন, জাতীয় পার্টির নেতা মো. শরিফ হাসান চিশতী, বিশিষ্ট ব্যবসায়ী লিটন খান, মো. মিঠু খান, পায়েল খান, যুবলীগ নেতা মো. মাসুম, যুবলীগ নোত মো. শেখ মমিন, বন্দর থানা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক সুজন, মো. হোসেন, খোরশেদ আলম, মো. বাবু মোল্লা, মো. রতন, মোঃ আজিজুল, মো. মাসুদ, জিএম হালিম, সাফুল ইসলাম, সানি খান, রয়েল, সেলিম, আল আমিন, মো. হারুন, রাজু আহমেদ, মো. সাইদুর, নুরুজ্জামান, মোখলেছ, সাদ্দাম হোসেন, নান্টু, শান্ত, অনিক হাসান প্রমুখ।

About the author

SOFT PRO IT