নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি সেলিম ওসমানের কৃতজ্ঞতা

এমপি সেলিম ওসমানের কৃতজ্ঞতা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : ৩৩ বছরের পুরনো ঐতিহ্যবাহী ড্রেজার জুনিয়র হাইস্কুলটি পুণরায় চালু করার মধ্য দিয়ে প্রায় সাড়ে ৩শত শিক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের মাঝে উচ্ছ্বাসের মধ্য দিয়ে স্কুলটিতে যেন প্রাণ ফিরে পেয়েছে। সংসদ সদস্যের আহবানে সাড়া দিয়ে সোমবার সকালে স্কুলটি খুলে দেয়ায় ড্রেজার পরিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ, সিবিএ নেতা রবিউল হোসেন সহ স্কুলটির সাথে সম্পৃক্ত ড্রেজার পরিদপ্তরের সকলকে ধন্যবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। পাশাপাশি তাঁর সাথে আলোচনার পর সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের সচিবের সাথে যোগাযোগের মাধ্যমে স্কুলটি পুণরায় চালু করতে সর্বাত্মক সহযোগীতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিঞাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

সোমবার (৪ ফেব্রুয়ারি) সকালে স্কুলটি পুণরায় চালু করার পর সন্ধ্যায় এমপি সেলিম ওসমানের সাথে যোগাযোগ করা হলে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি আরো বলেন, স্কুলটি যাতে সুষ্ঠু ভাবে পরিচালিত হতে পারে এবং ভবিষ্যতে পুণরায় যেন স্কুলটি বন্ধ না হয়ে যায় সে ব্যাপারে সবাইকে নিয়ে জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে একটি স্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করবেন। প্রয়োজনে স্কুলটি পরিচালনার ব্যয় বহনের দায়িত্ব নারায়ণগঞ্জের মানুষই গ্রহণ করবেন।

প্রসঙ্গত, এরআগে রোববার সন্ধ্যায় রাইফেল ক্লাবে স্কুলটি পুণরায় চালু করার ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পারভীন আক্তার মালার নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা এমপি সেলিম ওসমানের সাথে দেখা করে বিস্তারিত বিষয়ে অবহিত করেন। এ সময় তিনি ড্রেজার পরিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুদ্দিন আহমেদ এর মোবাইলে কথা বলে স্কুলটি খুলে দেওয়ার আহবান রাখেন। সেই সাথে মামলা বা তদন্তের কারনে যেন স্কুলের কার্যক্রম বন্ধ না রাখতে আহবান রাখেন। পাশাপাশি তিনি স্কুলটি দ্রুত চালু করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক রাব্বি মিঞাকে অনুরোধ করেন।

About the author

SOFT PRO IT