বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি শামীম ওসমানকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রশীদ

এমপি শামীম ওসমানকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রশীদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ ( ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি একেএম শামীম ওসমানকে সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন বন্দর উপজেলা নির্বাচনে নৌকা প্রার্থী এমএ রশীদ৷ মঙ্গলবার (২১ মে) দুপুরে সহকারি রিটার্নিং অফিসার পিন্টু বেপারীর কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি৷

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সহ সভাপতি আরজু রহমান ভূইয়া, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক এম শওকত আলী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদ হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু ভূইয়া প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 May 2019

এমপি শামীম ওসমানকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিলেন রশীদ

www.narayanganjbarta24.com