সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এমপি খোকার সাথে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির মতবিনিময়

এমপি খোকার সাথে ইউনিয়ন পরিষদ সচিব সমিতির মতবিনিময়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি  ) : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সঙ্গে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। সচিবদের বেতন স্কেল ১৪তম গ্রেড হতে ১০তম গ্রেডে উন্নীতকরণ এবং শতভাগ বেতন-ভাতাসহ সকল সুবিধাদি সরকারি তহবিল হতে প্রদানের দাবি কার্যকর করার লক্ষ্যে রবিবার (১৭ মার্চ) রাতে তারা সোনারগাঁ রয়েল রিসোর্টে এমপি লিয়াকত হোসেন খোকার সঙ্গে মতবিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতির (বাপসা) কেন্দ্রীয় সভাপতি এইচ এম রেজাউল করিম তুহিন, কেন্দ্রীয় সাধারন সম্পাদক মো. দেলওয়ার হোসেন, সহসভাপতি আমিনুর রহমান মুন্সী, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আলতাফ হোসেনসহ দেশের বিভিন্ন উপজেলার ইউনিয়ন পরিষদের সচিবগণ।

About the author

SOFT PRO IT