সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

এমপি খোকার নির্দেশের ১৭ ঘন্টা পর চালু হলো মুজিব বর্ষ ক্ষণগণনা

এমপি খোকার নির্দেশের ১৭ ঘন্টা পর চালু হলো মুজিব বর্ষ ক্ষণগণনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : সোনারগাঁয়ের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার নির্দেশের ১৭ ঘন্টা পর চালু হলো সোনারগাঁ উপজেলা পরিষদ ভবনের সামনে বসানো মুজিব বর্ষ উপলক্ষে ক্ষণগণনার ঘড়ি। রবিবার বিকাল ৫টায় লিয়াকত হোসেন খোকা ক্ষণগণনা ঘড়িটি মেরামতের নির্দেশ দিয়ে বলছিলেন, আমি উপজেলায় বসলাম ১ ঘন্টার মধ্যে ঘড়িটি মেরামত করবেন। কিন্তু ঘড়িটি যে কোম্পানী বসিয়েছে সে টেকনিশিয়ান রবিবার না এসে আজ সকালে এসে মেরামত করার পর সকাল ১০টার দিকে ক্ষণগণনার ঘড়িটি পূনরায় চালু হয়।

জানা গেছে, গত বুধবার রাত থেকে হঠাৎ করে সোনারগাঁ উপজেলা পরিষদ ভবনের সামনে লাগানো মুজিব বর্ষ ক্ষণগণনার গড়িটি বিকল হয়ে পড়ে। বিকলের ৫দিন অতিবাহিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে মেরামত করার তেমন কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। এছাড়া ক্ষণগণনার ঘড়িটি যেখানে বসানো হয়েছে সেখানে কুকুর বিড়ালের অভয়াশ্রম হয়ে পড়েছে। তাছাড়া বিভিন্ন প্রকার পাখি ক্ষণগণনা ঘড়িটির উপর বসে মলত্যাগ ও ধুলোবালি পড়ে ঘড়িটি নিজস্ব সুন্দর্য্য হারাচ্ছে। এমপি লিয়াকত হোসেন খোকা তাৎক্ষনিক উপজেলা পরিষদ ভবনে ডুুকে ক্ষণগণনার ঘড়িটি ১ ঘন্টার মধ্যে মেরামত করার নির্দেশ দেন। তার নির্দেশের ১৭ ঘন্টা পর পুরনায় ঘড়িটি চালু হয়।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিদ্যুতিক ভোল্টেজ উঠানামা কারনে ঘড়ির ভেতরে থাকা একটি যন্ত্র নস্ট হয়ে যাওয়ায় ঘড়িটি বিকল হয়ে গেছে। এখন নতুন করে বিকল হওয়া যন্ত্রটা লাগানো হয়েছে তাই সেটি এখন কাজ করছে। এমপি নির্দেশ প্রসঙ্গে বলেন, রবিবার সন্ধ্যায় ক্ষণগণনার সাপ্লাইয়ের কোম্পানী বন্ধ হয়ে যাওয়ায় রাতের পরিবর্তে দিনের বেলা একটি মেরামত করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 February 2020

এমপি খোকার নির্দেশের ১৭ ঘন্টা পর চালু হলো মুজিব বর্ষ ক্ষণগণনা

www.narayanganjbarta24.com