নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি খোকার উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক বিতরণ

এমপি খোকার উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের পোষাক বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার উদ্যোগে একটি মাদ্রাসার শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) নগরীর আমলাপাড়া এলাকার আল মদিনা নূরবক্স মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় ইফতারের আয়োজন করা হয়। ইফতার শেষে শতাধিক এতিম শিক্ষার্থীদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করেন সাংসদ পত্নি বেগম ডালিয়া লিয়াকত ও তাদের একমাত্র তনয়া লাবিবা হোসেন আদ্রিতা।

এসময় উপস্থিত ছিলেন, সাংসদ লিয়াকত হোসেন খোকার ভাগিনা ফয়সাল আহাম্মেদ ভূঁইয়া ও আসাদুজ্জামান টুটুল সহ আল মদিনা নূরবক্স মিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষকবৃন্দ।

About the author

SOFT PRO IT