সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এমপি কায়সারকে সোনারগা পৌর আ.লীগের সংবর্ধনা

এমপি কায়সারকে সোনারগা পৌর আ.লীগের সংবর্ধনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারকে সংবর্ধনা দিয়েছে সোনারগাঁ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। শনিবার (১৩ জানুয়ারি) বিকেলে সোনারগাঁ পৌরসভা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৌরসভা মাঠে সংবর্ধনা দেয়া হয় তাকে। পৌর আওয়ামী লীগের সভাপতি তৈয়ব আলী মেম্বারের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

এসময় সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি ইঞ্জি. মাসুদুর রহমান মাসুম, যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক জাকির হোসাইন, সহ-সভাপতি নাসরিন সুলতানা ঝরা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ছগির আহম্মেদ, প্রচার সম্পাদক মোস্তফা কামাল নিলু, সদস্য গাজী মজিবুর রহমান, এড. ফজলে রাব্বি, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ হোসাইন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক ফয়জুল হাসান বাবু, যুগ্ম সম্পাদক আ. সালাম ও ফয়জুল্লাহ রিপন, উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক গাজী আতাউর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT