অন্যান্য ধর্ম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এবার সুমন হাতে লিখলেন পবিত্র কোরআন

এবার সুমন হাতে লিখলেন পবিত্র কোরআন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : বিশ্বের বহু দেশে পবিত্র কোরআন হাতে লেখার খবর পাওয়া যায়। এবার বাংলাদেশের এক প্রতিভাবান তরুণ হুমায়ুন কবির সুমন হাতে লিখেছেন পবিত্র কোরআন। মাদরাসায় না পড়েও প্রবল ইচ্ছা শক্তির জোরেই বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামের হুমায়ুন কবির সুমন আরবি শিখে ৩ বছরে পুরো কোরআন হাতে লিখেছেন।

১৯৯৯ সালে এসএসসি পাস করার পর হুমায়ুন কোরআনুল কারিম লেখার উদ্দেশ্যে আরবি লেখা শেখেন। অত:পর ২০০৭ সালে পবিত্র কোরআন হাতে লেখা শুরু করেন। ৩ বছরের ব্যবধানে ২০১০ সালে পুরো কোরআন লেখা সম্পন্ন করেন হুমায়ুন।

সম্পূর্ণ নিজ ইচ্ছায় আরবি লেখা শিখে কোরআন লেখা এবং পৃষ্ঠা বিন্যাস ও সৌন্দর্য বৃদ্ধিতে ক্যালিওগ্রাফিও ব্যবহার করেছেন তিনি। বরিশালের তরুণ প্রতিভা হুমায়ন বিশ্বের সবচেয়ে বড় হাতে লেখা কোরআনে পাণ্ডুলিপি তৈরি করতে চান তিনি।

হুমায়ুন কবির সুমন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বারড়িয়া গ্রামের মো. রজব আলী শিকদারের ছেলে। তিনি বর্তমানে ঢাকার গাউছিয়া মার্কেটের একটি শোরুমের সহকারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

About the author

SOFT PRO IT