নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এবার রূপগঞ্জে লেদার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

এবার রূপগঞ্জে লেদার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে এম হো‌সেন কটন মিল‌সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ ৪ঠা আগস্ট বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তারাব পৌরসভা এলাকায় ওই ইউনাই‌টেড লেদার ক‌্যা‌মিক‌্যাল গোডাউ‌নে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো এখন পর্যন্ত কোনো শ্রমিক হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, দুপুর ১২টার দিকে কারখানার দ্বিতীয় তলায় ধোয়া দেখলে দায়িত্বে থাকা কর্মকর্তারা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে নারায়ণগঞ্জসহ আশপাশের ১৪ ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফীন বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে আগুন সেটা বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাবে।

About the author

SOFT PRO IT