নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এবার নারায়ণগঞ্জের সব থানা-ফাঁড়িতেও এলএমজি চৌকি

এবার নারায়ণগঞ্জের সব থানা-ফাঁড়িতেও এলএমজি চৌকি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলার সাত থানা আটটি পুলিশ ফাঁড়িতে লাইট মেশিনগান (এলএমজি) বিশেষ নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। ৮ই এপ্রিল বৃহস্পতিবার বিকাল থেকে থানায় নিরাপত্তার অংশ হিসেবে গুরুত্ব অনুসারে থানা, ফাঁড়ি তদন্তকেন্দ্রে এলএমজি পোস্ট সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে পুলিশ।

৮ই এপ্রিল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা থানা সিদ্ধিরগঞ্জ থানায় আড়াইহাজার থানায় দেখা গেছে, প্রতিটি থানার প্রবেশ অভিমুখে বালু সিমেন্টের বস্তার সাহায্যে স্থাপন করা হয়েছে নিরাপত্তা বাঙ্কার বা চৌকি। এমনকি থানার ছাদের ওপর গোলঘরে সিমেন্টের বস্তা একই কায়দায় নিরাপত্তা চৌকি স্থাপন করা হয়েছে। সেখানে ভারী অস্ত্র নিয়ে প্রহরা দিচ্ছেন পুলিশ সদস্যরা। এদিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দেখা যায় দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন।

বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জায়েদুল আলম জানান, সম্প্রতি সারা দেশে বিচ্ছিন্নভাবে সন্ত্রাসী কার্যকলাপ সহিংসতা সংঘটিত হয়েছে। এসব কারণে পুলিশ সদর দপ্তর (হেড কোয়ার্টার) থেকে নির্দেশনা দেয়া হয়েছে থানাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। পুলিশ নিজেদের নিরাপত্তা নিশ্চিতসহ সাধারণ জনগণের জালমাল হেফাজত করতে এবং যে কোনো সন্ত্রাসী কার্যলাপ প্রতিরোধ করতেই থানাগুলোতে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ সদর দফতরের নির্দেশনায় জেলার সাতটি থানা আটটি ফাঁড়িতে ওই বিশেষ চৌকি স্থাপন করা হয়েছে। বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে পুলিশের আওতাধীন সব থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র পুলিশি স্থাপনাগুলোতেও এলএমজি পোস্ট স্থাপন করা হয় এছাড়া চেক পোস্টে তল্লাশির ব্যবস্থা চালু করা হয়েছে। কেউ না মানলে তার বিরূদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

About the author

SOFT PRO IT