নারী প্রধান খবর সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী

এদেশের মাটি সন্ত্রাসীদের ব্যবহার করতে দেয়া হবে না : প্রধানমন্ত্রী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বক্তব্যে শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের মাটি কোন ভাবেই সন্ত্রাসীদের ব্যবহার করতে দেয়া হবে না। সোমবার (১১ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সে যুক্ত হন। বিআরটিসিকে ১১০০ বাস ও ট্রাক সরবরাহসহ বাংলাদেশে চারটি প্রকল্প যৌথভাবে উদ্বোধন করবেন দুই দেশের প্রধানমন্ত্রী।

এসময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, বহুমুখী ও বহুমাত্রিক সহযোগিতার ফলে ভারত-বাংলাদেশ সম্পর্ক বিশ্বে উজ্জল দৃষ্টান্ত। ভারত-বাংলাদেশ দিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো দৃঢ় হবে।

এর আগে বিআরটিসি থেকে জানানো হয়, এ পর্যন্ত ৪৭টি বিআরটিসি বাস ও ২৫টি ট্রাক বাংলাদেশে এসে পৌঁছেছে। বাকি বাস ও ট্রাক চলতি বছরের জুনের মধ্যে এসে পৌঁছবে। এই প্রকল্পের আওতায় ৩০০টি ডাবল ডেকার, ১০০টি নন এসি, ১০০টি সিটি এসি ও ১০০টি ইন্টারসিটি এসি বাস আনা হবে।  ট্রাকগুলোর মধ্যে রয়েছে ৩৫০টি ১৬ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতা সম্পন্ন ও ১৫০টি ১০ দশমিক ২ মেট্রিক টন বহন ক্ষমতাসম্পন্ন ট্রাক।

এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, দুই প্রধানমন্ত্রী ভারত সরকারের অনুদান অর্থায়নের আওতায় জামালপুর, শেরপুর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। উদ্বোধন করা বাকি প্রকল্পগুলো হলো:- ভারত সরকারের অনুদান সহায়তার আওতায় পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌরসভায় ১১টি পানি বিশুদ্ধকরণ প্লান্ট এবং সার্ক দেশগুলোতে ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক (এনকেএন) সম্প্রসারণের আওতায় বাংলাদেশে এনকেএন সম্প্রসারণ।

About the author

SOFT PRO IT