সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এড.তৈমূরের ২টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন খন্দকার মোশাররফ

এড.তৈমূরের ২টি বইয়ের মোড়ক উন্মোচন করলেন খন্দকার মোশাররফ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : উন্মোচিত হয়েছে তৈমূর আলম খন্দকার রচিত বই -মিথ্যার কাছে জাতি পরাজিত- এবং -নিশি রাত্রির দ্বিপ্রহ-। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে বই দুইটির মোড়ক উন্মোচিত হয়। জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে সাথে নিয়ে মোড়ক উন্মোচন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজ রাজনীতির সাথে যারা জড়িত তারা লিখতে আগ্রহী নন। তাদের ভেতর লেখার আগ্রহ কমে গেছে। কিন্তু লিখনির মাধ্যমে এমন অনেক অসাধ্য সাধন করা যায় যা রাস্তার আন্দোলনের চাইতে অনেক বেশী কার্যকরী। রাজনৈতিক প্রতিক‚লতার মাঝে থেকেও তৈমূর আলম খন্দকার যে তার কলম চালনা অব্যাহত রেখেছেন এজন্য তাকে ধন্যবাদ জানাই।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে ও মোমিন মেহেদীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার, লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান, সাবেক জেলা জজ শামসুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল সহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব:) হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, আমি নিজেও বই লিখেছিলাম। যেহেতু নিজেও লেখার চেষ্টা করি তাই বুঝি এই ব্যাস্ততার মাঝে লেখা চালিয়ে নেয়া কতটা কষ্টের। আমার বই প্রকাশিত হওয়ার পর বই মেলায় বই নেয়ার সাথে সাথে প্রকাশককে হুমকি দেয়া হয় তার স্টল পুড়িয়ে দেয়ার। সুতরাং বই লিখেও স্বস্থি নেই আমাদের। এমন অবস্থায় তৈমূর আলম খন্দকার নিয়মিত কলাম, বই লিখে যাওয়া অবশ্যই সাহসিকতার পরিচয়।

মোড়ক উন্মোচনে তৈমূর আলম খন্দকার তার বই প্রকাশের জন্য সাউন্ডবাংলা প্রকাশনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সাথে তার বইয়ে ভুলভ্রান্তি থাকলে সেসবের জন্যেও ক্ষমাসুন্দর দৃষ্টি রাখার আহবান জানান পাঠকদের প্রতি।

About the author

SOFT PRO IT