রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এটিএম কামালের বাসভবনে মির্জা ফখরুলের মায়ের জন্য দোয়া

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা মরহুমা ফাতিমা আমিনের জন্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের বাসভবনে দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ এপ্রিল) সকালে এটিএম কামাল এর মিশনপাড়াস্থ বাসভবন সোনারগাঁ ভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন এটিএম কামালের মা প্রবীন বিএনপি নেত্রী শাহানা খানম চৌধুরী।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এটিএম কামালের স্ত্রী সালমা কামাল, বোন সামসী আরা আলীম শীমা ও পরিবারের অন্যান্য সদস্যগণ। দোয়া মাহফিলে বিএনপি মহাসচিবের মরহুমা মা ফাতিমা আমিনের রুহের মাগফিরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবার যদি এই শোক কাটিয়ে উঠতে পারে সে জন্য মহান রাব্বুল আল আমিনের নিকট দোয়া করা হয় ।

উল্লেখ্য, ১২ এপ্রিল বৃহস্পতবিার দুপুর ১২টার দিকে রাজধানীর বারডমে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মা ফাতিমা আমিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না ল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

About the author

SOFT PRO IT