বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

এখন রাজনীতি নয়, সেবা করার সময় : আবুল কাউছার আশা

এখন রাজনীতি নয়, সেবা করার সময় : আবুল কাউছার আশা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের উদ্যোগে সাড়ে ৭শ অসহায় হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। মঙ্গলবার (১২ মে) সকাল ১০ টায় বন্দর থানাধীন কবিলার মোড়স্থ তার নিজ বাস ভবনের সামনে এ আয়োজন করা হয়।মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশা উপস্থিত থেকে কর্মহীন মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন। এ খাদ্য সামগ্রীর তালিকায় ছিলো, চাউল, ডাল, আলু, আটা, পিয়াজ। বন্দর থানাধীন কবিলার মোড়, পুর্বপাড়া ও নবীগঞ্জ কদমরসুল এলাকার অসহায় মানুষের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেন।

এ সময় আবুল কাউছার আশা বলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুল সাহেবের উদ্যোগে এ খাদ্য সামগ্রী অসহায় কর্মহীন মানুষের মাঝে প্রদান করা হচ্ছে। ধারাবাহিকতার সহিত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন অব্যহত থাকবে। দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই আমরা অসহায় মানুষের সেবা করার চেষ্টা করে যাচ্ছি। জানি না কতটুকু পারছি তবুও আমাদের ক্ষুদ্র চেষ্টায় কিছুটা হলেও এই মানুষ গুলো তাদের পরিবার পরিজন নিয়ে দু’বেলা খাবারের ব্যবস্থা করতে পারছে।

তিনি আরও বলেন, আমি প্রতিবারই ত্রাণ সামগ্রী বিতরন কালে সমাজের বিত্তবানদের আহবান করে থাকি এই অসহায় মানুষ গুলোর জন্য। তাই আমি আবারও আহবান করবো ঘরে বসে রাজনীতি না করে এই মানুষ গুলোর জন্য কিছু করুন। এখন রাজনীতি করার সময় নয়, এখন সময় মানুষের সেবা করার। আমি সেটাই করার চেষ্টা করছি। আপনারাও অসহায় মানুষের পাশে দাড়ান তাদেরকে ভালবাসতে শিখুন। দেখবেন আপনাদের ভালবাসার লোকের অভাব হবে না।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

12 May 2020

এখন রাজনীতি নয়, সেবা করার সময় : আবুল কাউছার আশা

www.narayanganjbarta24.com