বিনোদন রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

একসাথে মমতাজের গান শুনলেন মন্ত্রী গাজী ও এসপি হারুন

মমতাজের গান শুনলেন মন্ত্রী গাজী ও এসপি হারুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : রূপগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী রূপসী নিউ মডেল হাই স্কুল এন্ড কলেজ মাঠে তিন দিন ব্যাপি বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিনে গান পরিবেশন করেন দেশের জননন্দিত শিল্পী ও সূরসম্রাজ্ঞী সংসদ সদস্য মমতাজ বেগম।

মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় এ সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত থেকে সংসদ সদস্য মমতাজ বেগমের গান শোনেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) ও নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তারাব পৌরসভা মেয়র হাসিনা গাজীসহ নারায়ণগঞ্জ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

About the author

SOFT PRO IT