রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান ও বৃক্ষ রোপন

একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে রক্তদান ও বৃক্ষ রোপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : রূপগঞ্জে একতা ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সেচ্ছায় রক্তদান ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন সংগঠনটি। রবিবার (২ জুন) দুপুরে গোলাকান্দাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়।

সংগঠন কতৃপক্ষ সূত্রে জানা গেছে, যাত্রার পর থেকে সংগঠনটি রক্তদান কর্মসূচী পালন করে আসছে। সংগঠনের প্রায় দেড় হাজার সদস্য রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এবার রক্তদান কর্মসূচীর পাশাপাশি সংগঠনটি বৃক্ষ রোপনের ব্যতিক্রমি উদ্যোগ নেয়।

বিশিষ্ট আইনজিবী জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সমাজসেবক মোস্তাক আহম্মেদ মোল্লা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের আলোর সাংবাদিক এস এম রুবেল মাহমুদ, মজিবুর রহমান গোল্ডেন, সোহেল ভূঁইয়া, গোলাম শহিদুল, মহসিন ইসলাম, নাঈম,তৈবুল হাসান, রমজান প্রমুখ।

About the author

SOFT PRO IT