বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে : খান মাসুদ

উন্নয়ন অব্যাহত রাখতে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানাতে হবে : খান মাসুদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে নৌকায় ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী বানাতে হবে।  আজ নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আর যদি কেউ এই নির্ববাচন বাঞ্চালের চেষ্টা করেন এবং দেশকে অস্থিতিল সৃষ্টি করার চেষ্টা করেন তাহলে আমরা নারায়ণগঞ্জ থেকে জননেতা এ.কে.এম শামীম ওসমান ভাইয়ের নেতৃত্বে তার সমচিন জবাব দিব।

৮ নভেম্বর বৃহস্পতিবার রাতে বন্দর মুকফুলদী এলাকায় আয়োজিত হযরত শাহ্জালাল (রহ:) এর ১১ তম ওরশ মোবারকে বিশেষ অতিথির বক্তব্যে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদ এসব কথা বলেন।

এসময় অনুষ্ঠানে উপস্থিত বাউল শিল্পীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা শিল্পী মানুষ দেশের বিভিন্ন জেলায় গিয়ে গান করেন, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনাদের গানের মাধ্যমে দেশনেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথাগুলো প্রচার করবেন। আগামী নির্বাচনে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাবে। অসমাপ্ত কাজগুলো সম্পূর্ন করা হবে। ওরশ পরিচালনা কমিটির মো: জিয়া উদ্দিন মেম্বার ও রাজু শাহ্ এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে গান পরিবেশন করেন, কল্পনা দেওয়ান ও প্রিয়া দেওয়ান।

About the author

SOFT PRO IT