নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উচ্ছেদকা‌লে হকারকে মারধর, পুলিশের বিরুদ্ধে স্লোগান ও সড়ক অবরোধ

উচ্ছেদকা‌লে হকারকে মারধর, পুলিশের বিরুদ্ধে স্লোগান ও সড়ক অবরোধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় ফুটপাত থেকে হকার উচ্ছেদকালে হকারের সাথে তর্কে জড়িয়ে পড়ে রনি তালুকদার নামে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে দুই হকারকে মারধরের অভিযোগ উঠেছে। ৬ জানুয়ারি সোমবার সন্ধ্যায় চাষাড়ার সোনালী ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে। এসময় হকারেরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওই কনস্টেবলের বিরুদ্ধে বিচারের দাবিতে আমার ভাইরে মারলো কেন? জবাব চাই, জবাব চাই  বলে বিভিন্ন স্লোগান দিয়ে চাষাড়া বঙ্গবন্ধু সড়ক অবরোধ করে।

সড়ক অবরোধের কারনে ব্যস্ততম চাষাড়া বঙ্গবন্ধু সড়কে প্রায় এক ঘন্টার মতো সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই ও হকার নেতা রহিম মুন্সী দুই দফা বুঝিয়ে হকারদের অবরোধ সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়ে আসে।

এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ও হকাররা জানায়, পুলিশের নিয়মিত টহলের অংশ হিসেবে পুলিশ সন্ধ্যা সাড়ে ৫টায় সোনালী ব্যাংকের সামনে টহল দিতে আসে। এই সময় তারা হকারদের সরে যেতে বলে। সে সময় রনি তালুকদার নামের এক পুলিশ কনস্টেবল মানিক নামের এক হকারকে গলা চেপে ধরে। পরবর্তীতে হকারের মালামাল সাজিয়ে রাখার জন্য ব্যবহৃত টেবিলটি ভেঙ্গে সেখান থেকে একটি পায়া খুলে নিয়ে সামনে এগিয়ে পলাশ নামের আরেক হকারকে সেটি দিয়ে মারধর করে সেই কনস্টেবল।

এদিকে খবর পেয়ে সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই এসে হকারদের আশ্বস্ত করে বলেন, যে পুলিশ এ ঘটনা ঘটিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আপনারা রাস্তাটা ছেড়ে দেন। তারপরও হকাররা সরে না দাড়ালে হকার নেতা রহিম মুন্সীর অনুরোধে শান্ত হয় হকাররা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 January 2020

উচ্ছেদকা‌লে হকারকে মারধর, পুলিশের বিরুদ্ধে স্লোগান ও সড়ক অবরোধ

www.narayanganjbarta24.com