বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে জহুরাকে সৌদি আরবে বিক্রি

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (মো:সহিদুল ইসলাম শিপু): উচ্চ বেতনের প্রলোভন দেখিয়ে এক শ্রেণীর অসাধু আদম বেপারীরা র্দীঘ দিন ধরে বন্দর উপজেলার বিভিন্ন স্থান থেকে গৃহবধূ ও নিরিহ মহিলা গামেন্টস কর্মীদের সংগ্রহ করে বিদেশে পাঠানোর নাম করে বিভিন্ন দেশে অবাধে বিক্রি করে  দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।  এমন কথা জানিয়েছে স্থানীয় এলাকাবাসী।

তাদের পাঁচারে শিকার হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নং ওয়ার্ডস্থ সোনাকান্দা বেপারীপাড়া এলাকার গৃহবধূ জহুরা বেগম (৩২)। এ ব্যাপারে এলাকাবাসী জানায়, বন্দর উপজেলার ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার দিন ইসলাম দিনু মিয়া র্দীঘ দিন ধরে বন্দরে বিভিন্ন স্থান থেকে বিধবা, তালাক প্রাপ্তা, ও নিরিহ গীরব ঘরের নারী ও যুবতিদের বিদেশ পাঠানোর নাম করে মাধ্যপ্রাচ্যের সৌদিআরব, দুবাই, কাতারসহ বিভিন্ন দেশে অবাধে বিক্রি করে দিচ্ছে।

গত ২৮ ডিসেম্বর ৩৫ হাজার টাকা হাতিয়ে নিয়ে সোনাকান্দা বেপারীপাড়া এলাকার কাউছার মিয়ার স্ত্রী জহুরা বেগমকে সৌদিআরবে পাঠায়। সৌদিয়ানদের অত্যাচারে সইতে না পেরে গত ৭ জানুয়ারী সে পুনরায় দেশে ফিরে আসে। পাচারের শিকার মহিলা জহুরা বেগম জানায়, আদম বেপারী দিন ইসলাম দিনু আমাকে সৌদিআরবে বিক্রি করে দিয়েছে। ৫ দিনে  তারা আমার উপর অনেক অত্যাচার ও জোর জুলুম চালিয়েছে। এতে করে আমি মারাত্মক ভাবে আহত হই। পরে আমাকে হুইল চেয়ারের মাধ্যমে সৌদি আরব থেকে দেশে ফেরৎ পাঠিয়েছে। আমি এই ঘটনার সুষ্ঠ বিচার চাই এবং প্রতারক আদম বেপারী দিনইসলাম দিনুর দৃষ্টান্ত মূলখ শাস্তিসহ গ্রেপ্তারের দাবি জানাই।

About the author

SOFT PRO IT