নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঈদ বাজার করতে ১৯১টি পরিবারকে নগদ র্অথ দিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল

ঈদ বাজার করতে ১৯১টি পরিবারকে নগদ র্অথ দিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিনিধি) : আসন্ন ঈদকে ঘিরে ও করোনা সংকট মোকাবিলায় অসহায়দেরকে নগদ র্অথ সহায়তা দিলেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. জুয়েল হোসেন। শুক্রবার (২২ মে) দুপরে শহরের চাষাড়ায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে একেক করে ১৯১টি অসহায় পরিবারের ঈদ বাজার করার লক্ষে নগদ র্অথ সহযোগীতা প্রদান করেন তিনি।

জানা গেছে, প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায়  এ.কে.এমম শামীম ওসমান এমপির অনুপ্রেরণায় এবং বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ, সাধারণ সম্পাদক  আফজালুর রহমান বাবু এর উৎসাহে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এরই ধারাবাহিকতায় মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন এর উদ্যোগে  তার আত্মীয় স্বজন এবং বন্ধু বর্গের সহযোগিতায় ১৯১টি পরিবারের মাঝে ১হাজার টাকা করে ঈদ উপহার দেয়ার কর্মসূচী নেয়া হয়।

বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানিয়ে বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে মো. জুয়েল হোসেন বলেন, করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে। তাই আমারা মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ১৯১ জনকে নগদ র্অথ সহায়য়তা প্রদান করছি।তারা যেন ঈদের বাজারটা কিনে খেতে পারে। এরআগেও বিভিন্ন থানা, ওয়ার্ড ও এলাকায় সহযোগীতার মাধ্যমে মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করছি। আমরা যারা অবস্থালী আছি, বিত্তশালী আছি, আমার অনুরোধ থাকবে তারা সবাই যেন নিজ উদ্যোগে এগিয়ে আসে।  আল্লাহ যেহেতু এই রোগ দিয়েছে। আল্লাহই এটা থেকে আমাদের পানা দিবে। তাছাড়া আপনারা সকলে দোয়া করবেন প্রধানমন্ত্রী সহ আমার কেন্দ্রীয় নেতা বাবু নির্মল রঞ্জন গুহ, আফজালুর রহমান বাবু ও জননেতা শামীম ওসমান সহ সাংবাদিক ভাইদের জন্য। যারা মানুষের জন্য নিরালস কাজ করে যাচ্ছেন ।

বিতরণকালে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন মুক্তার, প্রচার ও প্রকাশনা আল আমিন, সহ-প্রচার সম্পাদক উজ্জল দে,দপ্তর ইমরানুর রশিদ,সহ দপ্তর সম্পাদক রাকিবুল হাসান রেসিন,সহ আইন বিষয়ক সম্পাদক সজিব মোল্লা,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এমি আহম্মেদ,সমাজ কল্যান সম্পাদক এস আলম রাসেল,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক বুলবুল আহম্মেদ, ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক নাজমুল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক মো. মাখিম মিয়া,সিনিয়র কার্যকরী সদস্য বাবু,মো. নাদিম শেখ,মারুফ, ,রাকিবুল ইসলাম সুমন প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 May 2020

ঈদ বাজার করতে ১৯১টি পরিবারকে নগদ র্অথ দিলেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুয়েল

www.narayanganjbarta24.com