জাতীয় সদ্যপ্রাপ্ত সোনারগাঁ

ঈদের যাত্রা হবে স্বস্তির যাত্রা : সেতুমন্ত্রী

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ সংবাদদাতা ) : আওয়ামী লীগের সধারাণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে নোংরা রাজনীতি করে সেটা ইতোমধ্যে স্পস্ট। এখন তাদের কাছে খালেদা জিয়ার চিকিৎসা অতটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ তার রাজনৈতিক ইস্যু খুঁজে বের করা।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে সোনারগাঁয়ের মেঘনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট নিরসনে করনীয় নির্ধারণ বিষয়ক সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আগামী ঈদে যানজট নিরসনের চেয়ে সড়ক দূর্ঘটনা রোধে আমাদের বড় টার্গেট থাকবে। মানুষ যেন সন্দরভাবে ঈদ উদযাপন করতে পারে ও যাত্রাপথে যাতে কোনো সমস্যা না হয় তা আমাদের খেয়াল রেখে কাজ করতে হবে। মহাসড়কে এখন যানজট নিয়ন্ত্রনে আর ঈদের যাত্রা হবে স্বস্তির যাত্রা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বি মিয়াসহ জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং ট্রাফিক বিভাগের কর্মকর্তারা।

About the author

SOFT PRO IT