জাতীয় বিনোদন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ঈদুল আযহায় ১১টি গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান

ঈদুল আযহায় ১১টি গান নিয়ে আসছেন মাহফুজুর রহমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার )  : এবার ঈদুল আযহায় ১১ টি গান শোনাবেন বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার চেয়ারম্যান . মাহফুজুর রহমান একসঙ্গে গানগুলো পরিবেশন করবেন তিনি

মাহফুজুর রহমানের ঈদের বিশেষ একক সংগীতানুষ্ঠানের নাম রাখা হয়েছে তোমাকে চাই। প্রচার হবে ঈদের দিন রাত সাড়ে ১০টা এটিএন বাংলার পর্দায়। বিষয়টি নিশ্চিত করেছে চ্যানেলটি। করোনাভাইরাসের কারণে ঘরবন্দি মানুষের একঘেয়েমি কাটাতে মাহফুজুর রহমানের অনুষ্ঠানটি ভিন্ন মাত্রার আনন্দ যোগ করবে বলে মনে করেন কর্তৃপক্ষ

এবারের অনুষ্ঠানে থাকা গানগুলোর শিরোনাম হলোবাঁচতে পারবো না, তোমাকেই চাই, খুব বেশি ভালোবাসি, বুকে শুধু তুমি, কেন দূরে থাকো, খুব সহজে, ভাবি আমি যতবার, সুখের রঙ, তুমি আমার, ভেবেছিলে তুমি এবং চাঁদ রূপসী। গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ রাজেশ ঘোষ। কথাও লিখেছেন এই দুই জন। এটিএন বাংলার স্টুডিও এবং দেশের বিভিন্ন লোকেশনে গানগুলো চিত্রায়ন করা হয়েছে

About the author

SOFT PRO IT