রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ই‌সির নির্দেশনায় সেনাবাহিনী কাজ করেছে : রূপগঞ্জে সেনাপ্রধান

নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিন : সেনাপ্রধান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ (বিএসপি, বিজিবিএম, পিজিবিএম, বিজিবিএমএস, পিএসজি, জি) বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করেছে এবং তারা জনগনের আস্থা অর্জন করেছে।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) সকালে রূপগঞ্জের পূর্বাচলের ৩শ ফিট হাইওয়ের দক্ষিণে পূর্বাচল সংলগ্ন জলসিড়ি আবাসন প্রকল্প এলাকার  ১০, ১২ ও ১৬ নং সেক্টর এলাকায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কাজ উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, আদমজী পাবলিক স্কুল ও কলেজ, জলসিঁড়ি পাবলিক স্কুল ও কলেজ এবং বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ । শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রাথমিক ধাপের নির্মাণ কাজ ২০১৯ সালের মধ্যে সম্পন্ন হবে।

এছাড়া ২০২০ সালের জানুয়ারি মাস থেকে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু করার পরিকল্পনা রয়েছে। এ সকল প্রতিষ্ঠানে নিয়ম অনুযায়ী সামরিক বাহিনীর সদস্যের সন্তানদের পাশাপাশি বেসামরিক ব্যক্তিবর্গের সন্তানরাও পড়া লেখার সুযোগ পাবে।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ এবং ঢাকা সেনানিবাস এলাকার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

About the author

SOFT PRO IT