অন্যান্য সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( মো. দ্বীন ইসলাম ) : চাঁপুরের মতলব উত্তরে থানা পুলিশ অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত আড়াইটায় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের পশ্চিম পুঠিয়ার পাড় নিজ বাড়ি থেকে হাতেনাতে ইয়াবা সহ আটক করা হয়। আটককৃত ফয়েজ আহমেদ হাজী আব্দুল রব এর ছেলে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. নাসির উদ্দিন মৃধার নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত শাহজাহান কামাল, এস আই মহিউদ্দিন, এএস আই আবুল কালাম, কামাল উদ্দিন, কাজী হাবিবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মৃধা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাবেক ইউপি ফয়েজ আহমদকে তিন হাজার পিস ইয়াবাসহ আটক করতে সক্ষম হয় থানা পুলিশ। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করি আমরা মতলব উত্তরে মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

28 January 2020

ইয়াবাসহ সাবেক ইউপি সদস্য গ্রেফতার

www.narayanganjbarta24.com