নারায়ণগঞ্জ রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইয়াবাসহ গ্রেফতার মিজানুর রিমান্ডে, বাটি রাসেল পলাতক

ইয়াবাসহ গ্রেফতার মিজানুর রিমান্ডে, বাটি রাসেল পলাতক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি) : রূপগঞ্জের তারাবতে ৩ হাজার ৯শত ৬০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী মিজানুর রহমান (২৬) কে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে নারায়ণগঞ্জের একটি আদালত। গত ২৭ই এপ্রিল রূপগঞ্জ থানা পুলিশ মাদক ব্যবসায়ী  মিজানুর রহমানের ৭ দিনের রিমান্ড আবেদন করে কোর্টে চালান করে দেয়। কোর্ট তার একদিনের রিমান্ড মঞ্জুর করে। ২৮ই এপ্রিল রূপগঞ্জ থানার ওসি জসিম উদ্দিন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছে।

গত ২৭ই এপ্রিল পৌনে ১২ টার সময় তারাব পৌরসভার বরাব পশ্চিমপাড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন ৩য় তলা বিল্ডিংয়ের পূর্বপাশে রাস্তার উপর থেকে মিজানুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-১ (উত্তরা)। জব্দ করা হয় ২ টি মোবাইল ফোন। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ১১ লাখ ৮৮ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামি বরাব এলাকার হযরত আলীর ছেলে। অভিযানে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাটি রাসেল (৩০) নামে একজন মাদক সম্রাট পালিয়ে যায়। সে রূপসী মাঝবাড়ী এলাকার মৃত ছাদেক আলীর ছেলে। তারা ইয়াবা নিজের হেফাজতে রেখে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। এসব তথ্য ২৭ই এপ্রিল মঙ্গলবার নিশ্চিত করেছে র‌্যাব ও রূপগঞ্জ থানা পুলিশ। আসামিদের বিরুদ্ধে মাদক আইনে রূপগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। মামলা নং ৭২ ( ২৭/০৪/২০২১)।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

29 April 2021

ইয়াবাসহ গ্রেফতার মিজানুর রিমান্ডে, বাটি রাসেল পলাতক

www.narayanganjbarta24.com