নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ স্বাগত মিছিল

ইসলামী আন্দোলন বাংলাদেশ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আজ  ৪ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৫টায় ডি.আই.টি চত্বর থেকে আগামী ৫ অক্টোবর শুক্রবার পীর সাহেব চরমোনাইর আহবানে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে স্বাগত মিছিল অনুষ্ঠিত হবে।

মিছিলের  সভাপতিত্ব করবেন নগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। সেক্রেটারি মুহা. সুলতান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলে উপস্থিত থাকবেন নগর আওতাধীন সকল থানার নেতাকর্মীগণ। আগামী শুক্রবারের মহাসমাবেশ একটি রেকর্ড সৃষ্টি করবে বলে নেতৃবৃন্দ মনে করেন। সকলকে আজকের মিছিলে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহবান জানান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

04 October 2018

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ সফলের লক্ষ্যে আজ স্বাগত মিছিল

www.narayanganjbarta24.com