খেলা বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইসলামবাগ ফুটবল একাডেমীকে হারিয়ে সোনালী অতীত চ্যাম্পিয়ন

ইসলামবাগ ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে `সোনালী অতীত' চ্যাম্পিয়ন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : ইসলামবাগ ফুটবল একাডেমীর আয়োজনে নারায়ণগঞ্জ সোনালী অতীত বনাম নবীগঞ্জ ইসলামবাগ প্রীতি ফুটবল ম্যাচ-২০২০ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বন্দরের নবীগঞ্জস্থ ইসলামবাগ মাঠে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ৪০ মিনিটের শ্বাসরুদ্ধকর খেলায় নবীগঞ্জ ইসলামবাগ ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে নারায়ণগঞ্জ সোনালী অতীত চ্যাম্পিয়ন হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে পুরস্কার বিতরণ করেন জাতীয় দলের সাবেক ফুটবল তারকা কায়সার হামিদ। বিশেষ অতিথি ছিলেন, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুস সামাদ, সাবেক ফুটবলার এস এম সালাউদ্দিন, গোলাম গাউস, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান বাবুল, গোলজার হোসেন, গোলাম হোসেন প্রমুখ।

সভাপতিত্ব করেন নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর ও জাতীয়পার্টির নেতা আফজাল হোসেন ও ধারাভাষ্যকারে ছিলেন মো. টুটুল। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট ক্রীড়ামোদী ও সমাজসেবক হাজী আফসার উদ্দিন খোকন। খেলায় দুটি দলে অংশ নেন কৃতি ফুটবলার যোবায়ের আহমেদ নিপু, জাকির হোসেন, বিদ্যুৎ, তপু, আব্দুল্লাহ পারভেজ, শুভ্র, মনি, জালাল, তালেব, হুমায়ুন, খোকন, লিটন, হাবিবুর, মিলন, টুটুল, মাহবুব, মিঠু, রতন, রিয়াজ, হানিফ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

08 February 2020

ইসলামবাগ ফুটবল একাডেমীকে হারিয়ে সোনালী অতীত চ্যাম্পিয়ন

www.narayanganjbarta24.com