রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইটভাটায় সন্ত্রাসীদের হানা, লুটপাট

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) :  ইটভাটার প্রধান ফটকের তালা ভেঙ্গে ট্রাকভর্তি ইট সন্ত্রাসীরা লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা ইটভাটার নিরাপত্তাকর্মী পিটিয়ে আহত করে। শনিবার গভীর রাতে উপজেলার তারাবো পৌরসভার ঐরাব এলাকার এইচ আর ব্রিকস ফিল্ডে এ ঘটনা ঘটে।

ইটভাটার ম্যানেজার আতিকুর রহমানের থানায় দেওয়া লিখিত অভিযোগ থেকে জানা গেছে, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে বরপা এলাকার আমিনুল ইসলাম, এনামুল হক ও ঐরাব এলাকার আমজাদ হোসেনের নেতৃত্বে সংঘবদ্ধ সন্ত্রাসী বাহিনী ৫ টি ট্রাক নিয়ে ইটভাটার প্রধান ফটকের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। এসময় ইটভাটার নিরাপত্তাকর্মী দেলোয়ার হোসেন বাঁধা দিতে গেলে সন্ত্রাসীরা তাকে পিটিয়ে আহত করে। একপর্যায়ে ইটভাটা থেকে প্রায় লক্ষাধিক টাকার ইট ট্রাক ভর্তি করে লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

রূপগগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত ইসমাইল হোসেন জানান, অভিযোগ  পেয়েছিতদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 February 2018

ইটভাটায় সন্ত্রাসীদের হানা, লুটপাট

www.narayanganjbarta24.com