রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইজিবাইকের চাপায় চার বছরের শিশুর মৃত্যু

মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : দ্রুতগামী ইজিবাইকের চাপায় শুভ নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলার রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু শুভ চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ২ নম্বর ওয়ার্ডের হানিফ মিয়ার ছেলে।

চনপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মাহমুদুল ইসলাম জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ইজিবাইক শিশু শুভকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার পর থেকেই ইজিবাইক চালক পলাতক রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঘাতক চালককে ধরতে অভিযান চলছে।

About the author

SOFT PRO IT