বন্দর রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আ.লীগের অনেক নেতা লুটপাট করেও বুক ফুলিয়া রাস্তায় হাটে : এস এম আকরাম

আ.লীগের অনেক নেতা লুটপাট করেও বুক ফুলিয়া রাস্তায় হাটে : এস এম আকরাম
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী এসএম আকরাম বলেছেন, আমরা ক্ষমতার জন্য নির্বাচন করছি না। এ নির্বাচন জনগনের অধিকার আদায়ের নির্বাচন। আমাদেরকে বিজয়ী হতেই হবে। এটা আমাদের অস্তিত্বের লড়াই। সে হিসেবে আমি নিজেকে নারায়ণগঞ্জ-৫ আসনে শক্তিশালী প্রার্থী মনে করি। আপনারা ভোট কেন্দ্রে পাহাড়া দিবেন যেন কোন কুচক্র ভোট কেন্দ্রে প্রভাব বিস্তার না করতে পারে। ইনশা আল্লাহ বিজয়ের মালা আমাদেরই হবে।

১১ ডিসেম্বর মঙ্গলবার বিকালে থানার আলীনগর এলাকায় কলাগাছিয়া ইউনিয়ন ঐক্যফ্রন্ট আয়োজিত নির্বাচিত মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, আ.লীগের অনেক নেতা হাজার হাজার টাকা লুটপাট করেও বুক ফুলিয়া রাস্তায় হাটছে কিন্তু হয়ত সামান্য একটু গড়মিলের কারনে ম্যাডাম খালেদা জিয়াকে মাসের পর মাস জেলে পঁচতে হচ্ছে। এর মানেটা স্পট। তারা দেশনেত্রীকে ভয় পায়। তারা মামলা হামলা করে ভিতুর মত রাজনীতি করছে। এবার সময় এসেছে জনগনের রায়েই দেশনেত্রী কুৎসিত কারাগার ভেঙ্গে আবারো আমাদের মাঝে ফিরে আসবে।

এ মতবিনিময় সভায় এসএম আকরাম ছাড়াও উপস্থিত ছিলেন বন্দর পৌর বিএনপির সভাপতি নুর মোহাম্মদ পনেছ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন শিশির, মহানগর যুবদলের সহ সভাপতি  ছানোয়ার হোসেন, বন্দর থানা যুবদলের সভাপতি আমির হোসেন, থানা বিএনপির সাবেক সভাপতি আমানউল্লাহ আমান, নারায়নগঞ্জ মহানগর মহিলা জাতীয়তাবাদী দলের আহবায়িকা রাশিদা জামান, যুগ্ম আহŸায়িকা সাজেদা খাতুন মিতা, সাংগঠনিক সম্পাদিকা সুলতানা বেগম, সহ-সম্পাদক তাসলিমা বেগম, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য শিউলী সুলতানা রুবি, ছাত্রদল নেতা এমএএম সাগর, রফিউদ্দিন আহমেদ রিয়াদ প্রমূখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 December 2018

আ.লীগের অনেক নেতা লুটপাট করেও বুক ফুলিয়া রাস্তায় হাটে : এস এম আকরাম

www.narayanganjbarta24.com