আড়াইহাজার রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজার থানা মহিলা দলের কমিটি ঘোষণা

Written by SOFT PRO IT

নারায়নগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে থানা মহিলা দলের কমিটি  ঘোষণা করা হয়েছে। রোববার বিকালে উপজেলা সদরে আশিক সুপার মার্কেটের চত্বরে মিসেস পারভীন আক্তারকে সভানেত্রী ও শিরীন সুলতানাকে সাধারণ সম্পাদিকা করে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। জেলা মহিলা দলের আহ্বায়ক নুরুন নাহার বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে কমিটি ঘোষণা করেন জেলা মহিলা দলের যুগ্ন আহবায়ক রহিমা শরীফ মায়া ।

এসময় উপস্থিত ছিলেন, পারভীন আক্তার, রুমা আক্তার, নাসরিন,আশেয়া আক্তার, সিটি কাউন্সিলর মমতাজ, দীলারা মাসুদ, ময়না, ফরিদা, বিনু, লতিফা, জেসমিন, বিএনপির নেতা আনোয়ার হোসেন অনু, থানা তাঁতী দলের সভাপতি মো: শফিক, ছাত্রদলের নেতা শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

About the author

SOFT PRO IT