আড়াইহাজার নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

ঝুলন্ত লাশ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে লিলি (৪০) নামে তিন সন্তানের জননী এক গৃহকর্মীর জুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ১লা জুলাই বৃহস্পতিবার দুপুরে  উপজেলার গোপালদী পৌড়সভার দাইরাদী গ্রামের হাজী মজিবুরের একটি দোচালা টিনের ঘর থেকে গৃহকর্মীর ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেছে পুলিশ।  লিলি ওই গ্রামের আঃ রহিমের স্ত্রী ।

লিলির মা জানান, সে দীর্ঘদিন যাবত হাজী মজিবুরের বাড়িতে গৃহকর্মীর কাজ করত। আমরা বৃহস্পতিবার সকালে শুনতে পাই লিলি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা ঘটনাস্থলে এসে দেখি গলায় ওড়না পেঁচানো অবস্থায় মালিকের ঘরের আড়ার সাথে তার লাশ ঝুলে আছে। তবে   ঝুলন্ত অবস্থায় লিলির পাঁ খাটের সাথে লেগেছিল।

স্থানীয়রা জানান, দুই বছর পূর্বেও হাজী মজিবুরের বাসার টয়লেটের  ভিতর থেকে আরেক গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছিল পুলিশ । ওই বাসায় দুই গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় এলাকাবাসীর মনে নানা গুঞ্জুন শুরু হয়েছে।  তারা পুলিশের সামনে ক্ষোভ জানিয়ে বলেন এ মৃত্যুর আসল রহস্য উদঘাটন করার জন্য।  গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুঞ্জুরুল মোর্শেদ জানান, এ ব্যপারে একটি ইউডি মামলা হয়েছে, মৃত্যুর আসল রহস্য বের করার জন্য লাশটি উদ্ধারের পর নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

02 July 2021

আড়াইহাজারে ৩ সন্তানের জননীর লাশ উদ্ধার

www.narayanganjbarta24.com