আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে সিএনজি চাপায় গোপালদী পৌরসভার ৭ নং ওয়ার্ডের দু বারের নির্বাচিত কাউন্সিলর জয়নাল (৫০) নিহত হয়েছেন। শুক্রবার(১৩ মার্চ) সকালে হাটতে বের হলে জালাকান্দি গোরস্তান এলাকায়  দ্রুতগামী একটি সিএনজির চাপায় তিনি গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।

নিহতের ভাতিজা মোশারফ মাতাব্বুর বলেন, আমার চাচা প্রতিদিনের মত সকাল বেলা হাটতে করতে বরে হন। একটু পরই রাস্তায় তার আহত হবার সংবাদ শুনে তাকে উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই। সেখান থেকে অবস্থা গুরুতর বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টায় তার মৃত্যু হয়। পথচারীরা ঘাতক সিএনজিটি আটক করতে পারলেও এর চালক পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। পৌর কাউন্সিল জয়নাল নিহতের ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 March 2020

আড়াইহাজারে সড়ক দূর্ঘটনায় পৌর কাউন্সিলর নিহত

www.narayanganjbarta24.com