আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে স্কুলে টিউবওয়েলের পানি পাণ করে ২ শিক্ষার্থী অসুস্থ

আড়াইহাজারে স্কুলে টিউবওয়েলের পানি পাণ করে ২ ছাত্র আহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) :  আড়াইহাজারের এক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েলে বিষ প্রয়োগের পানি পাণ করে মিরাজ ও সজিব নামে ২ শিক্ষার্থী অসুস্থ হয়েছে । অসুস্থ দুই ছাত্রকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হযেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াপাড়া নজরুল ইসলাম বাবু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ।

ঐ স্কুলের প্রধান শিক্ষক এম,এ সায়েম জানান শনিবার (২০ এপ্রিল) সকাল ৯ টায় অত্র স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র মিরাজ এবং পঞ্চম শেণীর ছাত্র সজিব পানি পাণ  করে অসুস্থ্য হয়ে পরে। অন্য ছাত্র-ছাত্রীরা বিষয়টি দেখে শিক্ষকদের জানান পরে  শিক্ষকরা তা স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হুমায়ুন কবিরকে  জানান। সভাপতি বিষয়টি আড়াইহাজার উপজেলা সাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিব ইসমাইল ভুইয়াকে অবগত করেন।

তিনি ঘটনাস্থলে গিয়ে টিউবওলে বিষ প্রয়োগের সততা নিশ্চিত করে বলেন টিউবওয়েলের পানির তুলনায় বিষের পরিমান কম থাকায় ছাত্রদের মৃত্যুর আশংকা নেই। স্কুলের সভাপতি হুমায়ুন কবির জানান এর পুর্বেও দুবৃত্তরা  স্কুলের প্রায় ২৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ফলাদী গাছের চাড়া কেটে ফেলে অত্র স্কুলের সমস্ত গ্লাস বেঙ্গে ফেলে ব্যপক ক্ষতি সাধন করেছে ।

About the author

SOFT PRO IT