আড়াইহাজার সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে রির্পোটার্স ক্লাবে ইফতার বিতরণ

আড়াইহাজারে রির্পোটার্স ক্লাবে ইফতার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে বৃহম্পতিবার আড়াইহাজার রিপোর্টার্স ক্লাব-এ সাংবাদিকদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। সংগঠনের উদ্যোগে রান্না করা ইফতার বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণ কার্যক্রম সম্পূর্ণ করা হয়।

ক্লাবের প্রবেশ দ্বারে স্বাস্থ্য সুরক্ষায় হাত ধোয়ার সাবান, পানি ও হ্যান্ডসেনিটাইজার রাখা হয়। মুখে মাস্ক ও হাতে গ্লোভস পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে সদস্যরা তিন ফুট দূরত্ব বজায় রেখে অবস্থান করেন।

উপস্থিত ছিলেন আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম, সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট আবদুল্ল্যাহ আল মামুন রাশেদ, থানা শ্রমিক লীগের সহসভাপতি লিয়াকত আলী, মাহাবুব মোল্লা, সংগঠনের সভাপতি এম এ হাকিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংবাদিক অলিউল্লাহ ভূঁইয়া তুহিন, আবদুর রহমান নাছির, নজরুল ইসলাম, মঞ্জুর হোসেন, এবি নুরুল হক, জাহাঙ্গীর আলম ও মাও. ফখরুল ইসলাম প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 May 2020

আড়াইহাজারে রির্পোটার্স ক্লাবে ইফতার বিতরণ

www.narayanganjbarta24.com