আড়াইহাজার নারায়ণগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে রড ঢুকে রাজমিস্ত্রির মৃত্যু

পেটে রড ঢুকে রাজমিস্ত্রির মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আড়াইহাজারে পেটে রড ঢুকে সাদেক আলী (৩৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১১টায় উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সাদেক ময়মনসিংহ গৌরিপুর উপজেলার কাওড়া গ্রামের রাশেদ এর ছেলে।

নিহতের স্ত্রী মনোয়ারা জানান, ঘটনার দিন সকালে সে গহরদী গ্রামের আলমের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে যান। এই সময় মাচা টানিয়ে বেলকুনির কাজ করছিল। কাজ করার সময় সাদেক হঠাৎ নিচে পড়ে যায়। এ সময় নিচে থাকা একটি রড তার পেটে ঢুকে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

13 May 2020

আড়াইহাজারে রড ঢুকে রাজমিস্ত্রির মৃত্যু

www.narayanganjbarta24.com