আড়াইহাজার নারায়ণগঞ্জ নারী সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

আড়াইহাজারে মটর সাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে মটর সাইকেলের ধাক্কায় রেজিয়া খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। ২০ অক্টোবর রবিবার বেলা ১১টায় এ ঘটনাটি ঘটে। তিনি স্থানীয় কালাপাহাড়িয়া ইউপির পূর্বকান্দি এলাকার মৃত মিছির আলীর স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক খালেদা নাজমিন তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বৃদ্ধার ছেলে বাচ্চু মিয়া জানান, তার মা বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মটর সাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হন। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

About the author

SOFT PRO IT